আমাদের ব্যাচটাই আসলে গোল্ডেন ব্যাচ:

​AI-এর যুগে CSE পড়ে এআই-এর কাছেই ইন্টার্নশিপ ভিক্ষা করার প্ল্যান করতেছি।

আর এদিকে লোডশেডিংয়ের যুগে EEE নিয়ে পড়ার মানে হইলো—অন্ধকারে বসে বসে কারেন্টের থিওরি মুখস্থ করা।

​ভবিষ্যত এতটাই ব্রাইট যে দেখতে গেলে চার্জার লাইট লাগে!

ভাগ্যরেখা কারে কয়?

​একদল ChatGPT-র সাথে ফাইট দিয়ে দিয়ে CSE পড়তেছে—যেখানে এআই এক প্রম্পটেই পুরো ওয়েবসাইট বানিয়ে বসে আছে, আর এরা এখনো সি দিয়ে স্টারের পিরামিড প্রিন্ট করতে গিয়ে ব্রেন ড্যামেজ খাচ্ছে।

​আরেকদল মোমবাতি আর চার্জার ফ্যানের বাতাসে বসে বসে EEE-র সার্কিট বানাচ্ছে—যে সার্কিটে দেওয়ার মতো কারেন্টই দেশে নাই!

​একজনের জব খাবে রোবট, আরেকজনের জব খাবে ডেসকো। টাইমিং কাকে বলে!